নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
Advertisement
Advertisement

বাংলাদেশে নেতৃত্বের অভাব রয়েছে মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। স্বাধীনতার পর এতোটা বছর পার হয়েছে, বাংলাদেশ তো এমন থাকার কথা ছিল না।’

শুক্রবার রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোন অভাব নেই জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। তাকে সহযোগিতা করা আমার, আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের জন্য। সুতরাং আমরা এখন সচেতন।’

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ননী গোপাল, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম, লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad