চট্টগ্রাম পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩৫৪ কারাবন্দী

চট্টগ্রাম পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩৫৪ কারাবন্দী
Advertisement
Advertisement

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ৩৫৪ জন বন্দী ভোট দিয়েছেন।

কারা সূত্রে জানা গেছে, ভোট দেওয়ার জন্য মোট ৩৭৯ জন বন্দী আবেদন ও নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৩৫৪ জনের জন্য ব্যালট কারাগারে পৌঁছায় এবং তারা শনিবার বিকাল পর্যন্ত ভোট দেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন।

তবে এখনো ১৫ জনের বেশি বন্দীর ব্যালট কারাগারে না পৌঁছানোয় তাদের কাছ থেকে ভোট নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন জ্যেষ্ঠ জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি জানান, ব্যালট পৌঁছালে রোববার বাকি বন্দীদের ভোট নেওয়া শেষ করা হবে।

কারা সূত্র আরও জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা, জেল সুপার এবং কয়েকজন কারারক্ষীর উপস্থিতিতে শনিবার কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad