চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত অন্তত ১২

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত অন্তত ১২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিতোষ জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী তারেক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এদিন রাত সাড়ে ৮টার দিকে একটি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

তিনি বলেন, ‘সংঘর্ষের তীব্রতায় দুই বাহনের যাত্রীরাই গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে লেগুনার যাত্রীদের অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল।’

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad