চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ বাসা থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফরহাদ হোসেন রাজু শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে।
স্থানীরা জানিয়েছে, তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন এবং আর্থিক সমস্যায় ভুগছিলেন।
তার ছোট ভাই জানান, ওই দিন গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঘরের ভেতর দেখতে পান এবং পরে বিষয়টি পুলিশকে জানান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


