সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাট বুঝে নিল দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাট বুঝে নিল দুদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানায় থাকা রাজধানী ঢাকার গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছর ডিসেম্বরে তার অন্য সম্পদের সঙ্গে এই ফ্ল্যাট দুটি জব্দের নির্দেশ দিয়েছিল আদালত।

রোববার সকাল ১০ টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান ২- এর ফ্ল্যাটে যায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়।

দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে দুদকের টিম।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

জব্দের আদেশ পাওয়া অন্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২,৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্লাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১,৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্লাট এবং পূর্ব নাসিরাবাদে আরামিটর সিমেন্টের নামে ২,১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad