চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত
ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদ (২৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার মধ্যরাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবি সম্বলিত একটি ব্যানারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং কয়েকজন আহত হন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad