চট্টগ্রামে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন

চট্টগ্রামে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন
ফয়েস লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: জাকির হোসাইন/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফয়েস লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে থাকা গ্যাসের পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই গ্যাসে আগুন ধরে যায়। সড়কে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনার সময় নিরাপত্তার কারণে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলো ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে চলাচল করে। আশপাশের লোকজনও নিরাপদ দূরত্বে সরে যান।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরই গ্যাসে আগুন ধরে যায়।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী টাইমস অব বাংলাদেশকে বলেন, আগুন নেভানোর পর গ্যাস বিভাগের কর্মীরা পাইপলাইন মেরামতের কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটি কাটার কারণে সার্ভিস লাইনে ত্রুটি তৈরি হয়ে এই ঘটনা ঘটেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad