চট্টগ্রামে ইডিইউ ‘মেরাকিতে’ বৈশ্বিক ইস্যুর সৃজনশীল উপস্থাপন

চট্টগ্রামে ইডিইউ ‘মেরাকিতে’ বৈশ্বিক ইস্যুর সৃজনশীল উপস্থাপন
Advertisement
Advertisement

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে হয়ে গেল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈশ্বিক সচেতনতা সৃষ্টির আয়োজন ‘মেরাকি’। এবারের থিম ছিল ‘আনভেইলিং গ্লোবাল ভয়েসেস ২.০’।

শনিবার এ আয়োজনে অংশ নেয় মোট ৪৯টি দল। প্রতিটি দলে ছিল ১০ থেকে ১২ জন শিক্ষার্থী।

এই সেমিস্টারের মেরাকি আয়োজন করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলসিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্লোবাল পার্সপেকটিভস শোকেস। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তৈরি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। যেখানে ফুটিয়ে তোলা হয় বৈশ্বিক নানা সমস্যার গভীরতা ও প্রভাব।

দ্বিতীয় পর্বে দুপুরের পর শুরু হয় ক্রিয়েটিভ টিভিসি এক্সিবিশন। শিক্ষার্থীদের তৈরি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। প্রতিটি টিভিসিতে সংশ্লিষ্ট সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধান সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসোরিয়াল ফেলো ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এম. সেকান্দার খান, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক রাওনাক আফরোজসহ অন্যরা।

আয়োজকরা বলছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, বিশ্লেষণী দক্ষতা ও বৈশ্বিক ইস্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর