রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
মরদেহ দেখতে ধানখেতে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুরে একটি ধানখেত থেকে নুরু নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের মুক্তা গাড়ি গ্রামের একটি ধানখেত থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে।

পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শনিবার রাতে চতরা থেকে খালাসপীর যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এবং ভ্যান ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর