চট্টগ্রামের ৫৪ থানায় নতুন ওসি

চট্টগ্রামের ৫৪ থানায় নতুন ওসি
পুলিশ বাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের মোট ৫৪টি থানায় বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামে সাতটি থানা, উত্তর চট্টগ্রামে ১০টি, কক্সবাজারের ৯টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোট ২৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

এক্ষেত্রে পদায়নের জন্য ওসিদের লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য রাখা হয়েছে, এদের কেউই যেন নিজ জেলায় পদায়ন না পান।

দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া থানায় মঞ্জুরুল হক, লোহাগাড়া থানায় আব্দুল জলিল, চন্দনাইশ থানায় ইলিয়াছ খান, পটিয়া থানায় আবু জায়েদ নাজমুন নুর, বোয়ালখালী থানায় মাহফুজুর রহমান, বাঁশখালী থানায় খালেদ সাইফুল্লাহ, আনোয়ারা থানায় জুনায়েত চৌধুরী।

উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া থানায় আরমান হোসেন, সন্দ্বীপ থানায় জিয়াউল হক, মিরসরাই থানায় ফরিদা ইয়াসমিন, সীতাকুণ্ড থানায় মহিনুল ইসলাম, হাটহাজারী থানায় জাহিদুর রহমান, ফটিকছড়ি থানায় মোহাম্মদ সেলিম, জোরারগঞ্জ থানায় কাজী নাজমুল হক, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মোহাম্মাদ হিলাল উদ্দিন আহমেদ, ভূজপুর থানায় বিপুল চন্দ্র দে, রাউজান থানায় মোহাম্মদ সাজেদুল ইসলাম।

আরও পড়ুন

কক্সবাজার

উখিয়া থানায় নূর আহমদ, কুতুবদিয়া থানায় মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মজিবুর রহমান, পেকুয়া থানায় খাইরুল আলম এবং কক্সবাজার সদর থানায় ছমি উদ্দিন।

রাঙ্গামাটি

জুড়াছড়ি থানায় মুহাম্মদ মঈন উদ্দীন, রাঙ্গামাটি কোতয়ালী থানায় জসীম উদ্দীন, নানিয়ারচর থানায় তফিকুল ইসলাম, কাপ্তাই থানায় শেখ মাহমুদুল হাসান রুবেল, রাজস্থলী থানায় খালেদ হোসেন, কাউখালি থানায় এনামুল হক চৌধুরী, বরকল থানায় রফিকুল ইসলাম, লংগদু থানায় জাকারিয়া, বিলাইছড়ি থানায় মাসরুরুল হক, সাজেক থানায় তোফাজ্জল হোসেন, বাঘাইছড়ি থানায় নাছির উদ্দিন মজুমদার এবং চন্দ্রঘোনা থানায় এম সাকের আহমেদ।

খাগড়াছড়ি

মাটিরাংগা থানায় মুহাম্মদ সাহেদ উদ্দিন, খাগড়াছড়ি সদর থানায় মুহাম্মদ কায় কিসলু, দিঘীনালা থানায় ইকবাল বাহার চৌধুরী, পানছড়ি থানায় ফেরদৌস ওয়াহিদ, রামগড় থানায় মুহাম্মদ নাজির আলম, লক্ষ্মীছড়ি থানায় সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি থানায় মাসুদ পারভেজ, মহালছড়ি থানায় মির্জা জহির উদ্দিন এবং গুইমারা থানায় সোহরাওয়ার্দী।

বান্দরবান

রোয়াংছড়ি থানায় হুমায়ূন কবীর, রুমা থানায় মানস বড়ুয়া, বান্দরবান সদর থানায় শাহেদ পারভেজ, লামা থানায় মুহাম্মদ শাহজাহান কামাল, আলী কদম থানায় আলমগীর হোসেন শাহ, থানচি থানায় কানন সরকার এবং নাইক্ষ্যংছড়ি থানায় আবদুল বাতেন মৃধা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর