চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত।’

সফরে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বন্যায় গৃহহারা পরিবারের জন্য নির্মিত নতুন বাড়িও হস্তান্তর করবেন। তাঁর অবতরণের জন্য হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে সমাবেশে যোগ দেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফর ঘিরে প্রশাসনিক ও দলীয় প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন

দলীয় নেতারা জানান, গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ। সফরকালে প্রধানমন্ত্রী এসব বাড়ি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি চলছে। দাপ্তরিকভাবে বিস্তারিত জানানো হলে সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করা হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ফিরে এসেছে। তাঁকে স্বাগত জানাতে দলীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad