গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী আহত

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী আহত
গ্যাস লিকেজ থেকে লাগা আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আদমজী এলাকায় বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের চতুর্থ তলায় থাকা ওসমান মিয়ার স্ত্রী রেহেনা আক্তার এ বিস্ফোরণে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল দল আরেফিন জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে ভবনের আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad