ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন।
নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ মাহামুদ, ফিরোজের স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু সন্তান জান্নাত। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
ওসি মহসীন হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের ওই তিন আরোহীর মৃত্যু হয়।


