গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
ট্রাইব্যুনালে আসামিদের ঘিরে রাখে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে আরও চার আসামির আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছে আদালত।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

এছাড়া আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপালগঞ্জে শিশু আদালতে তাদের বিচার চলছে। অন্য এক আসামি বিচার চলাকালে মারা গেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন।

২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোলাপগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

পরে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়। এ ট্রাইব্যুনালেই আসামিদের বিচার কাজ শেষ হয়েছে

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর