খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে ভারতের পার্লামেন্টে

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে ভারতের পার্লামেন্টে
খালেদা জিয়া। ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শ্রদ্ধা জানানো হবে। বুধবার এই শ্রদ্ধা জানানো হবে।

রাজ্যসভার কার্যসূচি অনুযায়ী, বুধবারের অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে। ভারতের রাষ্ট্রপতির ভাষণের আধা ঘণ্টা পর সম্প্রতি প্রয়াত হওয়া নেতাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হবে।

ভারতীয় পার্লামেন্টে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত খালেদা জিয়ার দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক মর্যাদা এবং দায়িত্ব পালনকালে বাংলাদেশ–ভারত সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এক এক্স পোস্টে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক একটি পত্রও দেন।

পরে ৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর