গোপালগঞ্জে বাগানে মিলল হাত-মুখ বাঁধা মরদেহ

গোপালগঞ্জে বাগানে মিলল হাত-মুখ বাঁধা মরদেহ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জ শহরতলীতে একটি বাগান থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন ঘোষেরচর উত্তরপাড়া এলাকায় বাগানের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম আবির সাহা (৩৫)। তিনি পেশায় রিকশাচালক এবং গোপালগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, মরদেহের মুখ ও হাত বাঁধা ছিল।

মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহে হাত-মুখ বাঁধা থাকায় ঘটনাটি হত্যাকান্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad