গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালের দিকে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম বিহান মন্ডল (৪) । সে ফেরধরা গ্রামের নির্মল মণ্ডলের ছেলে।

বিহানের কাকা নয়ন মন্ডল বলেন, ‘দুপুরের দিকে সে বাড়িতে খেলছিল। এর কিছু সময় পরে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে আমরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তার পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পুকুরে তল্লাশি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad