গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুবল দাসকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ১

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad