গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার
গ্রেপ্তার সাফিকুর রহমানকে সোমবার আদালতে তোলা হয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া।

প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানান, আদালতে আসামিদের জামিনের বিষয়ে শুনানি হবে।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় সোমবার ভোরে সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad