জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র সফল হতে দেব না: হাসনাত

জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র সফল হতে দেব না: হাসনাত
সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। জনগণের প্রকৃত মুক্তি ও ভোটাধিকার নিশ্চিত করতেই তাদের চলমান লড়াই অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণের প্রকৃত মুক্তি ও ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের এই লড়াই। গণভোটে “হ্যাঁ” জয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্ধারিত হবে।’

সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী পথযাত্রা ও জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুর ১২টা থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে থাকেন। জনসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের পথ তৈরি করেছে, তার পূর্ণতা দিতে জনগণের ম্যান্ডেট প্রয়োজন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘শাপলা কলি প্রতীক আজ শোষিত মানুষের আশার আলো।’

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা সারমিন এবং কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তরিকুল ইসলাম। বক্তারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি জোটের মনোনীত প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে চূড়ান্ত রূপ দেওয়ার ডাক দেন।

জনসভায় জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে জোটের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মো. আনোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad