গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০
গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া | ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তির নাম ঘোষণার পর দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রোববার সন্ধ্যায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়েছে।

আরও পড়ুন

এ দিকে, ওই আসনে মনোনয়ন প্রাপ্ত কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, ‘আমাদের কর্মীরা ওই এলাকাটিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। হঠাৎ করে দুষ্কৃতিকারীরা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়।

কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামিম জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad