গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, শিশুসহ আহত ৬

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, শিশুসহ আহত ৬
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ছয়যাত্রী। রোববার সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় যাচ্ছিল। ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম। এ ঘটনায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার বলেন, ‘নিহত নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad