গাইবান্ধায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধির মৃত্যু

গাইবান্ধায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধির মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় ড্রামট্রাকের চাপায় নাজির হোসেন (২৩) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের নারায়নপুর এলাকার সদর মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাজির হোসেন সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া বাজার এলাকার পাকুরতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

তিনি ভেটেরিনারি এফএনএফ নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন

এফএনএফ কোম্পানির গাইবান্ধার এরিয়া ম্যানেজার হাসান আলীন জানান, এদিন বিকালে মোটরসাইকেলে গাইবান্ধা থেকে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন নাজির। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad