গণসংহতি আন্দোলনের পদ ছেড়েছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের পদ ছেড়েছেন জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় সাকি। ফাইল ছবি
Advertisement
Advertisement

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন জোনায়েদ সাকি।

শনিবার দুপুরে ঢাকার হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি নিজেই। সাকি বর্তমানে জাতীয় সংসদের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এখন দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করতেই দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।’

আরও পড়ুন

২০২৫ সালের ৩ নভেম্বর দলের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হন জোনায়েদ সাকি। সেই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। পরে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

রবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয় জোনায়েদ সাকিকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad