গণমাধ্যমকর্মীদের ওপর হামলার নিন্দা ঢাবির সাংবাদিকতা বিভাগের

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার নিন্দা ঢাবির সাংবাদিকতা বিভাগের
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবু সালেহ মূসার ওপর হামলা করা পুলিশ সদস্য। শুক্রবার বিকালে ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষকালে | ছবি: ভিডিও থেকে পাওয়া
Advertisement
Advertisement

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দায়িত্ব পালন করা গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচ।

শনিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, শনিবার সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। এ সময় তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা চালিয়েছেয় বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ কর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দায়িত্ব পালন করা সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি সংবিধানস্বীকৃত মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের অধিকারের পরিপন্থী।

‘দর্পণ-১৮ ব্যাচ’ অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আহত ও লাঞ্ছিত গণমাধ্যমকর্মীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনারও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করা হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad