গণভোট নিয়ে ব্যানার প্রদর্শনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

গণভোট নিয়ে ব্যানার প্রদর্শনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
Advertisement
Advertisement

সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবের ওপর আসন্ন গণভোটকে সামনে রেখে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে দেশের সব তফসিলি ব্যাংককে শাখা পর্যায়ে ব্যানার প্রদর্শনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসগুলোর ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২টি খাড়া ব্যানার প্রিন্ট করে আপনাদের ব্যাংকের সকল শাখা/উপশাখার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হলো।

সোমবার জারি করা এই প্রজ্ঞাপনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের গত ৫ জানুয়ারির একটি চিঠির প্রেক্ষিতে জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে সংযুক্তি হিসেবে দুটি ব্যানারের নকশা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক, যা প্রিন্ট করে শাখা ও উপশাখার দৃশ্যমান স্থানে প্রদর্শনের কথা বলা হয়েছে।

নির্বাচন বা গণভোট সংশ্লিষ্ট বিষয়ে ব্যাংকের শাখা পর্যায়ে এ ধরনের ভিজ্যুয়াল উপকরণ প্রদর্শনের উদ্যোগ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে জনসচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এর আগেই বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ের সব ভবন ও দৃশ্যমান স্থানে এই ব্যানার দুটি প্রদর্শিত হতে দেখা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad