এই নির্বাচন যুগপৎ আন্দোলনের ধারবাহিকতা: জোনায়েদ সাকি

এই নির্বাচন যুগপৎ আন্দোলনের ধারবাহিকতা: জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনী জনসভায় সাকি। ফাইল ছবি
Advertisement
Advertisement

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কিন্তু টাকার খেলা ও প্রশাসনিক কারসাজি বাঞ্ছারামপুরের মানুষ সহ্য করবে না।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনকে আমরা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখছি। বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলন যারা করেছি, নির্বাচনের পরেও আমরা কাজ করতে চাই।’

সোমবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের অন্তর্গত বাঞ্ছারামপুর পৌরসভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দেখছি, সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছেন। এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। নির্বাচন নিয়ে আর কোনো কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বাঞ্ছারামপুরের মানুষও মেনে নেবে না।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বাঞ্ছারামপুরের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য মাথাল মার্কাকেই বেছে নেবে।’

বাংলাদেশের মানুষ এখন একটা টার্নিং পয়েন্টে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থাকে কীভাবে গড়ে তুলছি সেটা নির্ভর করছে আমাদের সামনের নির্বাচনের ওপর। ফ্যাসিবাদের আমলে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জুলাইয়ের হাজারো শহীদের আত্মত্যাগের ফলে আমরা জাতীয় সনদ তৈরি করেছি। এখন সময় নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার।’

মঙ্গলবার বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালাবেন জোনায়েদ সাকি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad