‘হাতপাখার জয় হলে মানুষ দুনিয়া ও পরকালে শান্তি পাবে’

‘হাতপাখার জয় হলে মানুষ দুনিয়া ও পরকালে শান্তি পাবে’
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার দুপুরে জামালপুর-১ আসনের বকশিগঞ্জ হাইস্কুল মাঠে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

হাতপাখার জয় হলে মানুষ দুনিয়া ও পরকালে শান্তি পাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকের প্রার্থীরা জয়ী হলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এবং পরকালেও আল্লাহ তাদের শান্তি দান করবেন।’

সোমবার দুপুরে জামালপুর-১ আসনের বকশিগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম আরও বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৩ থেকে ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসন ও কর্মকাণ্ড জনগণ দেখেছে। নতুন করে তাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি বা উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad