খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত
ঢাকা মেডিকেল কলেজ
Advertisement
Advertisement

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩২ বছর।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেল এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বশলুর রশিদ জানান, সকালে রেললাইন দিয়ে অসাবধানতাবশত পার হওয়ার সময় কমলাপুরগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের পরনে ময়লা পোশাক পরিহিত ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad