বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার আছরের নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল।
পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাট শ্রমিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।
এসময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতির প্রত্যাশা।’


