বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রীর কারাদণ্ড

বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রীর কারাদণ্ড
বিমানবন্দরে গ্রেপ্তার লাগেজ চোর আরমান হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গ্রেপ্তার ‘লাগেজ চোর’কে কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ড পাওয়া ব্যক্তি হলেন মো. আরমান হোসেন।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত এ রায় দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তায় এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাওয়া যাত্রী ছদ্দবেশে যাওয়া আরমানকে আটক করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ৩ নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের করা অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তায় এভসেক সদস্যরা আরমানকে আটক করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৬) ফ্লাইটযোগে রিয়াদ থেকে ঢাকায় আসেন। পরে ইমেগ্রেশন সম্পন্ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ২ নং বেল্ট থেকে অন্য যাত্রীর দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

একইভাবে ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ  নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad