বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ করা হচ্ছে।
সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
এর আগে বিএনপির নিয়োগ করা বিশেষ নিরাপত্তা বাহিনী খালেদা জিয়ার নিরাপত্তা দিতেন।


