খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড: রিজভী

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড: রিজভী
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় বেগম জিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য ও দলের সিদ্ধান্ত-উদ্যোগ সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরেন রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এবারের বিজয় দিবসে দলের পক্ষ থেকে নেওয়া কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে খালেদা জিয়ার জন্য দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান দলের এই জ্যেষ্ঠ নেতা।

হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভিড় না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘হাসপাতালে অতিরিক্ত ভিড় হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। এজন্য সবার প্রতি অনুরোধ, হাসপাতালের সামনে ভিড় করবেন না। সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন।’

আরও পড়ুন

তিনি আরও জানান, দলের নেতাদের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসকদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। চেয়ারপারসনের সার্বিক শারীরিক খোঁজ-খবর মেডিকেল বোর্ডই গুরুত্বের সঙ্গে জানাচ্ছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে তাকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।

শুরুতে তাকে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও এখন তিনি রয়েছেন ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’।

সবশেষ শনিবার রাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছিলেন, তার শরীর যদি এভাবে চিকিৎসা গ্রহণ করে তাহলে শিগগিরই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর