খালেদা জিয়াকে দেখে এসে দোয়া চাইলেন এনসিপি নেতারা

খালেদা জিয়াকে দেখে এসে দোয়া চাইলেন এনসিপি নেতারা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেখান থেকে ফিরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তারা।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় খালেদা জিয়ার চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। সেখান থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তাসনিম জারা বলেন, ‘দলমত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উনার জন্য দোয়া করবেন।’

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এখন দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই। সবাই উনার জন্য দোয়া করবেন’ বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি। যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তখন তাকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে।’

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ‘ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন’ সেই দোয়া করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ, সেটা যেন খালেদা জিয়া নিজ চোখে দেখে যেতে পারেন।’

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনি হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এ ছাড়া রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে শুক্রবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর