কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন
Advertisement
Advertisement

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ সভাপতি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা প্রশান্ত কুমার কর্মকার ও প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি)।

এ ছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খাদেমুল ইসলাম এবং দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার আজহারুল ইসলাম সুজনকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad