কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জনি (৩০) নামে এক যুবকের পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, জামালপুর সীমান্তের মাদক ও অস্ত্র চোরাকারবারি সোহান ও আমিরুল ইসলাম সুমনের সহযোগী হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি। সেই মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে এদিন দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে ওত পেতে থাকা সোহান ও সুমনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন

এ সময় হামলাকারীরা জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং পায়ের রগ কেটে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে।

পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘এদিন দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন জনির পায়ের রগ কেটে হত্যা করে।’

জনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তাদের ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর