কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ায় পানিতে ডুবে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেচ খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। ওইদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার খুলনা থেকে ডুবুরি দল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad