কুষ্টিয়ায় তিন স্বর্ণের দোকানে চুরি

কুষ্টিয়ায় তিন স্বর্ণের দোকানে চুরি
চুরির ঘটনায় ব্যবসায়ীরা ২০ লাখ টাকা ক্ষতির দাবি করেছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার সিঙ্গার মোড়ের মাহতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার আংশিক খোলা দেখতে পান। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

ফুটেজে দেখা যায়, সকাল পৌনে ৮টার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে ভেতরে ঢোকে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ–এই তিন দোকানের শাটার ফাঁক করে ভেতরে প্রবেশ করে। পরে স্বর্ণ ও রুপার গয়না নিয়ে একই পথে বেরিয়ে যায়।

চুরির ঘটনায় তিন ব্যবসায়ী মিলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad