কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে খালার বাড়ির সামনে অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


