কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Advertisement
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান (৩২) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে ছয় থেকে সাতজন বাংলাদেশি চোরাকারবারি ভারতের ভেতরে ঢোকেন। তারা সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ভারতের লাখাইয়ের চর এলাকায় অবস্থান করছিলেন।

তিনি বলেন, ‘বিএসএফের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, দায়িত্বে থাকা এক বিএসএফ সদস্য বাধা দিলে চোরাকারবারিরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ওই বিএসএফ সদস্য গুলি ছোড়েন।’

আরও পড়ুন

বিজিবি অধিনায়ক জানান, গুলিতে একজন আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তি চোরাকারবারি ছিলেন। তার ভাইও এই তথ্য স্বীকার করেছেন। নাসির পাতার বিড়ি আনতে আরও পাঁচ থেকে ছয় জনের সঙ্গে তিনি ভারতের ভেতরে ঢুকেছিলেন।’

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করবে। নিহত ব্যক্তি বাংলাদেশি নিশ্চিত হলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad