জিয়াউর রহমানের বাজেট ছিল সাধারণ মানুষের জন্য: মঈন খান

জিয়াউর রহমানের বাজেট ছিল সাধারণ মানুষের জন্য: মঈন খান
ছবি : বাসস
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজেট উঁচু তলার মানুষের জন্য নয়, ছিল গ্রামগঞ্জের সাধারণ মানুষের জন্য।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সভার আয়োজন করে।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘জিয়াউর রহমান তিনটি বাজেট দিয়েছিলেন। তার প্রণীত বাজেট ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য ছিল না, ছিল গ্রাম-বাংলার সাধারণ মানুষের জন্য। ওই বাজেটের কারণে ধ্বংসপ্রায় বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল। তিনি মুক্তবাজার অর্থনীতি, গার্মেন্টস শিল্প ও বিদেশে শ্রমিক পাঠিয়ে বৈদেশিক আয় শুরু করেন।’

নতুন প্রজন্মের সামনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, ‘নিজের জীবন বাজি রেখে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের দাবিদার আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। যুদ্ধ শেষে তিনি বীর উত্তম উপাধি পান। পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়।’

আরও পড়ুন

নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তার আদর্শ হলো সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম। মাত্র সাড়ে তিন বছরে তিনি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শহীদ জিয়া বটমলেস বাস্কেটকে সাকসেস কেসে পরিণত করেছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘১৯৭২-৭৫ সালের মধ্যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে মাত্র ১১ মিনিটে বাকশাল কায়েম করেছিল। তারা মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিল। সেই পরিস্থিতি থেকে দেশবাসীকে মুক্তি দেন জিয়াউর রহমান।’

মঈন খান বলেন, জিয়াউর রহমান আধুনিক রাষ্ট্রের রূপান্তরের ইতিহাস রচনা করেছিলেন। জনগণ ভালোবেসে তাকে ‘রাখাল রাজা’ উপাধি দিয়েছিল। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেন। নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতেন।

তিনি আরও বলেন, ’জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। ওই সময়ে বাংলাদেশ বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেছেন।’ তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যাবেন বলে মঈন খান বিশ্বাস প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad