কুমিল্লা: প্রার্থিতা ফিরল একজনের, ২ বিএনপি নেতার আবেদন খারিজ

কুমিল্লা: প্রার্থিতা ফিরল একজনের, ২ বিএনপি নেতার আবেদন খারিজ
Advertisement
Advertisement

কুমিল্লার দুটি সংসদীয় আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা আলাদা লিভ টু আপিলের নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

যার মধ্যে কুমিল্লা-১০ আসনে মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন। তবে কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা-১০ আসনের মো. আবদুল গফুর ভূঁইয়ার আবেদন খারিজ করে তাদের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে।

এর আগে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

পাশাপাশি, একই আসনের আরেক বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া তার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন

হাসনাত আবদুল্লাহ ও হাসান আহমেদসহ তিন প্রার্থীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী, মোবাশ্বের আলম ভূঁইয়া ও আবদুল গফুর ভূঁইয়ার করা পৃথক তিনটি লিভ টু আপিলের শুনানি শেষে রোববার আদেশের জন্য রাখা হয়েছিল। আদেশের মাধ্যমে তাদের প্রার্থিতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল।

উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করা হয়েছিল।

অন্যদিকে, একই আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকির আপিলের পর ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি হাইকোর্টে রিট করলেও তা সরাসরি খারিজ হয়।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটও গত ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি খারিজ করেন। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন, যা রোববার খারিজ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad