কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে মতিউর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি বড়বান হাওরে এই ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়বান হাওরের একটি খলায় ধান শুকানোর কাজ করছিলেন মতিউর রহমান। বিকালে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি এর কবলে পড়েন।

পরে স্থানীয়রা তাকে খলায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন এবং তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন।

আরও পড়ুন

সিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন জানান, দুপুরের দিকেও অনেকের সঙ্গে মতিউরের কথা হয়েছিল।

বর্তমানে তার মরদেহ বাড়িতে রাখা হয়েছে। ঢাকা থেকে স্বজনেরা ফেরার পর সোমবারন জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad