‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ইউনূস

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন।

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন

এছাড়া মুহাম্মদ ইউনূসের এ দিন ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

চার দিনে এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতোমধ্যে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ প্রতিনিধিদল, কমনওয়েলথ মহাসচিব এবং এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছেন।

এছাড়া শুক্রবার মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠেয় এ দ্বিপক্ষীয় বৈঠকটিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad