কালুরঘাটে অটোরিকশা-মোটরসাইকেলে ট্রেনের ধাক্বায় নিহত ৩

কালুরঘাটে অটোরিকশা-মোটরসাইকেলে ট্রেনের ধাক্বায় নিহত ৩
কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালীতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

 

চট্টগ্রামের কালুরঘাট ‘পর্যটক এক্সপ্রেসের’ ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেলে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল।

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, দূর্ঘটনায় একটি শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জানালিহাট রেল স্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি।

নেজাম উদ্দিন বলেন, ‘নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল। এ কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি দ্রুতগতিতে এসে বেশ কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসব যানবাহনগুলো একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad