কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের যৌথ টিম একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন–মুন্সিগঞ্জ গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, ঢাকা মহানগর দক্ষিণ ২৪ নং ওয়ার্ড ৮ নং ইউনিট যুবলীগ সভাপতি সবুজ, মাদারীপুর রাজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়সাল, ঢাকা মহানগর উত্তর ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী ইফতেখার রাজিব, ঢাকা মহানগর উত্তর মহিলালীগ সভাপতি সুলতানা রাবেয়া পপি,  শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম খান, আওয়ামী লীগের সক্রিয় কর্মী পলাশ খান, আওয়ামী লীগের সক্রিয় কর্মী এস এম আবুল হোসেন লিটন, আওয়ামী লীগের সক্রিয় কর্মী আজিজুর রহমান এ আর ডাবলু, শরীয়তপুর জাজিরা থানার কৃষি ও সমবায় সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইমরান হোসেন আবির।

এ ছাড়া ডেমরা থানা আওয়ামী লীগের কর্মী আব্দুল মান্নান, ক্যান্টনমেন্ট থানার ১৫ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা, ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী আফজাল হোসেন রনি, আওয়ামী লীগের কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মাসুম, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন, গাজীপুর শ্রীপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ শেখ, টাঙ্গাইল স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুয়েল আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ সম্পাদক ইকরামুল হক, গাজীপুর কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন, নেত্রকোণা সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জুবায়ের, নেত্রকোণা কেন্দুয়া ছাত্রলীগের কর্মী পারভেজ মোশারফ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাবনা ঈশ্বরদী দাশুরিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু সিদ্দিক খান, তেজগাঁও ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির হোসেন ও ডেমরা সারুলিয়া ইউনিয়ন ১০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান খান।

আরও পড়ুন

এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার, আওয়ামী লীগের কর্মী সিরাজুদ্দৌলা শিকদার, আওয়ামী লীগের কর্মী আজাদ, বাংলাদেশ হকার্স লীগের সদস্য খাইরুল বাশার মামুন, নোয়াখালী সেনবাগ ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা মনোহরগঞ্জ ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য শাহজাহান, শরীয়তপুর ডামুড্যা ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য পলাশ বেপারী, ডেমরা ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য হৃদয় শেখ মামুন, আওয়ামী লীগের কর্মী লিখন শেখ, আওয়ামী লীগের কর্মী আল ইসলাম, সাতক্ষীরা আশাশুনি বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাতক্ষীরা আশাশুনি শ্রমিক লীগের সাবেক সভাপতি শামছুল আলম, সাতক্ষীরা আশাশুনি সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল এবং আওয়ামী লীগের কর্মী জহিরুল ইসলাম।

ডিবি আরও জানায়, গ্রেপ্তাররা সংগঠনটির সক্রিয় সদস্য। গ্রেপ্তার এস এম আবুল হোসেন ঝটিকা মিছিলে লোকসমাগম ঘটানোর সংগঠক হিসেবেও কাজ করতেন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad