কারা থাকছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে?

কারা থাকছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে?
২৭ জন ক্রিকেটারকে নিয়ে আসা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৫ সালে এ+ ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পেতেন তাসকিন আহমেদ। তবে এই বছর আর তিন ফরম্যাটের চুক্তিতে থাকছেন না এই ডানহাতি পেসার। তিনি টেস্ট না খেলায়, প্রকাশিতব্য নতুন কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরিতে নেমে যেতে পারেন তিনি। এর সাথে কেন্দ্রীয় চুক্তিতে দেখা যাবে আরো নতুন কিছু মুখ। চমক হিসেবে থাকতে পারে সাকিব আল হাসানের নামও।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ফরম্যাটে ভেদে সব মিলিয়ে ২৭ জন ক্রিকেটারকে তারা নিয়ে আসবেন কেন্দ্রীয় চুক্তির আওতায়।, যা কার্যকর থাকবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলামরা সাদা বলের দুই ফরম্যাটে গেল এক বছর ধরেই খেলে আসছেন। প্রথমবারের মতো তাদের দেখা যেতে পারে কেন্দ্রীয় চুক্তিতে। ওয়ানডে ও টেস্টের সংখ্যা বেশি থাকায়, পেসার এবাদত হোসেন, ওপেনার মাহমুদুল হাসান জয়ের যেকোনো একজন যুক্ত হতে পারেন তালিকায়।

তিন ফরম্যাটের চুক্তি অর্থাৎ ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র নাম হতে পারে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে আছেন দীর্ঘদিন। তবে গুঞ্জন আছে, আবারও টি-টোয়েন্টির জন্য বিবেচিত হবেন এই বাঁহাতি ব্যাটার। গত বছরের মতো এবারের চুক্তিতেও নুরুল হাসান সোহানকে বিবেচনা করছে না বিসিবি।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকা

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad