কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কামরাঙ্গীরচরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

এই ঘটনায় সজিব (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, শনিবার রাতে পাশের বাসার ভাড়াটিয়া সজিব তার মেয়েকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সজিবের ঘর থেকে তাকে উদ্ধার করে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে সজিব নামে এক যুবক। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন অভিযুক্ত সজিবকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

রাতেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে ওসি বলেন, পরে শিশুর মা বাদি হয়ে থানায় মামলা করেন। এই মামলায় সজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad