সেন্টমার্টিনের এক জালেই ধরা পড়ল ১১২ মণ গোপা চাঁদা

সেন্টমার্টিনের এক জালেই ধরা পড়ল ১১২ মণ গোপা চাঁদা
সেন্টমার্টিনের এক জালে ধরা পড়েছে ১১২ মণ গোপা চাঁদা মাছ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ গোপা চাঁদা মাছ। ধরা পড়া মাছের পরিমাণ ১১২ মণ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাছ বোঝাই ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ূকখালী ঘাটে আসে। পরে নিলামে পুরো চালানটি ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার ছালেহ আহমদ মাঝির মালিকানাধীন একটি ট্রলার চার দিনের জন্য মাছ ধরতে গিয়ে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্রে জাল ফেললে এ পরিমাণ মাছ ধরা পড়ে। ট্রলারটিতে ২২ জন মাঝিমাল্লা মাছ ধরার কাজে অংশ নেন।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম টাইমস অব বাংলাদেশকে বলেন, ধরা পড়া গোপা চাঁদা মাছগুলো চট্টগ্রামে পাঠিয়ে পাইকারি বাজারে বিক্রি করা হবে।

আরও পড়ুন

টেকনাফ উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অনুকূল আবহাওয়া ও সঠিক জাল ব্যবহারের কারণে এক জালেই এত মাছ ধরা পড়েছে। তবে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে।

ধরা পড়া গোপা চাঁদা মাছের বৈজ্ঞানিক নাম প্যাম্পাস চিনেনসিস। এই প্রজাতির মাছ সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে এবং বাজারে এর চাহিদাও তুলনামূলকভাবে বেশি।

স্থানীয় জেলেরা জানান, এক জালে এত বড় পরিমাণ গোপা চাঁদা মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। এতে জেলেদের মধ্যে যেমন আনন্দ ছড়িয়েছে, তেমনি সামুদ্রিক মৎস্যসম্পদের প্রাচুর্য নিয়েও নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad