রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারীর নাম লতা মারমা (৩২)। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কাপ্তাই হ্রদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে লতা মারমা নিজ বাড়ি থেকে নৌকায় করে বিলাইছড়ি বাজারে যাওয়ার সময় পানিতে পরে ডুবে যান। পানির স্রোতে তলিয়ে গেলে তাৎক্ষণিক তার কোনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুজির পর বেলা ১১টার দিকে হ্রদে জাল ফেলে বিলাইছড়ির কেরণছড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রামাচরণ মারমাও এসব তথ্য নিশ্চিত করেছেন।


